সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের দৌলতে রাতারাতি সেলিব্রেটি বেনে গেছেন কলকাতার রানাঘাট স্টেশনের ভিখারি রানু মণ্ডল।
সম্প্রতি রানুকে বিভিন্ন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সে নিজেকে সেলিব্রেটি বলে দাবি করেন। ছবি তুলতে চাইলে বাধা দেন। কেউ গায়ে হাত দিলে অপমান করেন। এমন অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে।
অনেকের অভিযোগ- একদিন যে কলকাতার রানাঘাট স্টেশনে গান গেয়ে বেড়াত, এখন তিনি সাধারণ মানুষের কারণে তারকা বেনে গেলেন। তবে তার আচরণ খারাপ হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে সমালোচনার বন্যা। কানপুরে আয়োজিত এক অনুষ্ঠানে রানুকে সেজেগুজে, একেবারে অন্য রকমভাবে উপস্থিত হতে দেখা যায় তার
সেই সময়ের একটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তার এই মেকআপ ও লুকের জন্য তাকে হতে হয়েছে সমালোচনার পাত্র। অনেকে তাকে উপহাস করতেও ছাড়েননি।
তবে এবার রানু সমালোচকদের মুখ বন্ধ করতে পাশে দাঁড়িয়েছেন ভক্তরা।
রানুর এক অনুরাগী টুইট করে জানিয়েছেন, আমি বুঝতে পারছি না, রানু মণ্ডলের সাজ নিয়ে সবাই কেন এমন মজা করছে? তিনি নিজে এমন কাজ করেছেন বা এই বিষয়ে তিনি জানতেন এমনটি তো নয়।
তার আর এক ভক্ত টুইট করে জানিয়েছেন, আপনাদের অন্যের সমালোচনা করতে খুব ভালো লাগে। এই বিষয়গুলো তার মনে প্রবল চাপের সৃষ্টি করতে পারে। বলিউড জগতের লোকেদের জানা উচিত যে, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য।
একটা গানের ভিডিও রাতারাতি জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে দিয়েছিল রানু মণ্ডলকে। লতা মঙ্গেশকরের গাওয়া সুপারহিট গান 'প্যার কা নাগমা হ্যা' তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়।
সূত্র: FUN TV CHHITKA
No comments:
Post a Comment