আমেরিকাও খুব পিছিয়ে নেই মৃতের সংখ্যায়। আমেরিকায় মৃত্যু হয়েছে প্রায় ১৮ হাজার মানুষের। স্পেনে মৃত প্রায় ১৬ হাজার মানুষ। ফ্রান্সে মারা গিয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। আর ব্রিটেনে মৃত প্রায় ৯ হাজার।
আর আক্রান্তের সংখ্যা আশ্চর্য্াজনকভাবে পাঁচ লক্ষের দিকে বেড়ে চলেছে আমেরিকায়। বর্তমানে করোনা আক্রান্ত্র সংখ্যা আমেরিকায় ৪ লক্ষ ৭৮ হাজার। স্পেনে ১ লক্ষ ৫৭ হাজার, ইতালিতে ১ লক্ষ ৪৭ হাজার। জার্মানিতে ও ফ্রান্সেও আক্রানত লাখের উপর। জার্মানিতে ১ লক্ষ ১৯ হাজার এবং ফ্রান্সে ১ লক্ষ ১৭ হাজার করোনায় আক্রান্ত।
চিনের উহান থেকে শুরু হয়েছে এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব। সেখানে ৮১ হাজার ৯০০ আক্রন্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩৩৩৬ জনের। চিনকে ইতিমধ্যে ছাপিয়ে গিয়েছে আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি। ব্রিটেনও আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মৃতের সংখ্যায় ছাপিয়ে গিয়েছে ইতিমধ্যে।










